ঢাকা, ১৯ অক্টোবর – বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইলও ভেঙে ফেলা হয়। এছাড়াও কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এই ঘটনা ঘটে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভুক্তভোগী দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে প্রবেশ করে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যান। তারা আমার মোবাইল ভেঙে ফেলেন, প্রেস কার্ড কেড়ে নেন। আমি তাদের জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলবো, কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেন।’
এ সময় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাজ্জাদ, নয়াদিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকরা জানান।
ঘটনাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদেরও জানানো হয়েছে। তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন