কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালী স্কুল এন্ড কলেজের নির্ধারিত সিডিউল অনুযায়ী টাইফয়েড টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার ১৯ অক্টোবর সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ বিদ্যালয় ক্যাম্পাসে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্বাস্থ্য অধিদফতরের স্যানেটরি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন বলেন, গত ১২ অক্টোবর থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য অধিদফতর কতৃক চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর শেষ হবে টিকাদান কার্যক্রম। এ কর্মসুচির আওতায় প্রতিদিন উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। ###
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক




মন্তব্য করুন