হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ স্থলবন্দর সচল করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

টেকনাফ স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন চালক ও সাধারণ মানুষ। একসময় টেকনাফের অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত এ বন্দর বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি আজ বিপর্যস্ত অবস্থায়।

এই অচলাবস্থার অবসান ও জীবিকার অধিকার ফিরে পেতে টেকনাফবাসী একত্রিত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় টেকনাফ স্থলবন্দর এলাকায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের একটাই দাবি—টেকনাফ স্থলবন্দর অবিলম্বে সচল করতে হবে।”
তাঁরা জানান, বন্দর বন্ধের কারণে সীমান্তবর্তী এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন, অনেকে আবার পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, স্থলবন্দর সহ নানা আয়ের উৎস বন্ধ থাকায় এলাকায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই ও খুনোখুনিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

বক্তারা সরকারের প্রতি দ্রুত টেকনাফ স্থলবন্দর চালুর আহ্বান জানিয়ে বলেন,টেকনাফের মানুষ কাজ চায়, জীবন চায়, সচল স্থলবন্দর চাই।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ স্থলবন্দর সচল করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ স্থলবন্দর সচল করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
টেকনাফ স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন চালক ও সাধারণ মানুষ। একসময় টেকনাফের অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত এ বন্দর বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি আজ বিপর্যস্ত অবস্থায়। এই অচলাবস্থার অবসান ও জীবিকার অধিকার ফিরে পেতে টেকনাফবাসী একত্রিত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় টেকনাফ স্থলবন্দর এলাকায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের একটাই দাবি—টেকনাফ স্থলবন্দর অবিলম্বে সচল করতে হবে।” তাঁরা জানান, বন্দর বন্ধের কারণে সীমান্তবর্তী এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন, অনেকে আবার পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, স্থলবন্দর সহ নানা আয়ের উৎস বন্ধ থাকায় এলাকায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই ও খুনোখুনিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। বক্তারা সরকারের প্রতি দ্রুত টেকনাফ স্থলবন্দর চালুর আহ্বান জানিয়ে বলেন,টেকনাফের মানুষ কাজ চায়, জীবন চায়, সচল স্থলবন্দর চাই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×