হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন


জেরুজালেম, ২১ অক্টোবর – ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে প্রাণ হারান সিনাওয়ার। এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব এখন ভেবে দেখছেন নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরি রেগেভ নিজে এ তথ্য নিশ্চিত করে করে অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে বলেছেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে, আমাদের ঠিক একই কাজ করা উচিত। আমি মন্ত্রিসভায় এ প্রস্তাব দিয়েছি। বলেছি, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”

সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এ দখলদার বলেছেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ না করা হয়।”

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। তাকে কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২১ অক্টোবর – ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে প্রাণ হারান সিনাওয়ার। এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা।সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব এখন ভেবে দেখছেন নিরাপত্তা কর্মীরা।মিরি রেগেভ নিজে এ তথ্য নিশ্চিত করে করে অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে বলেছেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে, আমাদের ঠিক একই কাজ করা উচিত। আমি মন্ত্রিসভায় এ প্রস্তাব দিয়েছি। বলেছি, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এ দখলদার বলেছেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ না করা হয়।”২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। তাকে কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×