হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেনেজুয়েলায় উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন


কারাকাস, ২৩ অক্টোবর – ভেনেজুয়েলার টাচিরা প্রদেশের পারামিলো বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি ছোট বিমান বিধ্বেস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ওই বিমানের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে উড্ডয়নের চেষ্টার সময় পাইপার পিএ–৩১টি১ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়। আকাশে উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। পরে সেখানেই বিমানটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলার জাতীয় বেসামরিক বিমান চলাচল ইনস্টিটিউট (আইএনএসি) বলেছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে দেশটির বেসামরিক বিমান দুর্ঘটনা অনুসন্ধান বোর্ড (জেআইএএসি) তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে কিছুটা উচ্চতা ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, উড্ডয়নের সময় বিমানটির একটি টায়ার ফেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ওই সূত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। অনলাইনে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি ভেনেজুয়েলা অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছে। সম্প্রতি পানামা ও কিউবায়ও যাত্রী পরিবহন করেছে বিমানটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভেনেজুয়েলায় উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেনেজুয়েলায় উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ২৩ অক্টোবর – ভেনেজুয়েলার টাচিরা প্রদেশের পারামিলো বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি ছোট বিমান বিধ্বেস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ওই বিমানের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে উড্ডয়নের চেষ্টার সময় পাইপার পিএ–৩১টি১ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়। আকাশে উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। পরে সেখানেই বিমানটিতে আগুন ধরে যায়।ভেনেজুয়েলার জাতীয় বেসামরিক বিমান চলাচল ইনস্টিটিউট (আইএনএসি) বলেছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে দেশটির বেসামরিক বিমান দুর্ঘটনা অনুসন্ধান বোর্ড (জেআইএএসি) তদন্ত শুরু করেছে।দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে কিছুটা উচ্চতা ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, উড্ডয়নের সময় বিমানটির একটি টায়ার ফেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ওই সূত্র।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। অনলাইনে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি ভেনেজুয়েলা অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছে। সম্প্রতি পানামা ও কিউবায়ও যাত্রী পরিবহন করেছে বিমানটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×