কক্সবাজারের মহেশখালীতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামাবাদ ফকিরা বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, এনসিপি নেতা রহিম চৌধুরী ও ছাত্র নেতা হারুন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বনবীকে অবমাননার মধ্যদিয়ে সমগ্র মুসলমানদের অন্তরে আঘাত করা হয়েছে। ধর্মীয় উস্কানিদাতাদের অপরাধী হিসাবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার দাবি জানান ।
অন্যতায় আরো বড় পরিসরে আন্দোলন গড়ে তুলা হবে। বিক্ষোভ সমাবেশে শতশত তৌহিদী অংশ নেন।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা




মন্তব্য করুন