কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করতে সক্ষম হয়। শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা আব্দুল জাব্বার এর ছেলে ইয়াছিন আরফাত, আমিন শরীফের ছেলে এনায়েত উল্লাহ,দিল মাহমুদের ছেলে আব্দুর রহমান,বাবুল হোসেনের ছেলে রাশেদুল করিম নিজাম ও মোহাম্মদ জলিল এর ছেলে মোহাম্মদ আমিন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা মাদক শনাক্তকরণে ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত K-9 (কে-নাইন) ডগ “মেঘলা”-এর সহায়তায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির সময় ‘মেঘলা’ নির্দিষ্ট এক যাত্রী ও ইজিবাইকের ভেতরে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়।পরবর্তীতে বিজিবি সদস্যরা ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—আমাদের কে-নাইন ডগ ‘মেঘলা’র তৎপরতায় মাদকদ্রব্য শনাক্ত করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জব্দকৃত চোলাই মদ ও ইজিবাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।




মন্তব্য করুন