হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি।

শনিবার দুপুর ১২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় মায়ানমার সীমান্তঘেঁষা জনৈক নুরুল আমিনের বাড়ির উঠানের পাশের কাঁচা রাস্তার পাশে একটি দোচালা ছাউনির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিন।

একইদিন বিকালে উখিয়া থানার উপ পরিদর্শক নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া টু চাকবৈঠা রোডের দক্ষিণ পাশে জনৈক শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার দুপুর ১২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় মায়ানমার সীমান্তঘেঁষা জনৈক নুরুল আমিনের বাড়ির উঠানের পাশের কাঁচা রাস্তার পাশে একটি দোচালা ছাউনির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিন। একইদিন বিকালে উখিয়া থানার উপ পরিদর্শক নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া টু চাকবৈঠা রোডের দক্ষিণ পাশে জনৈক শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×