হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ অক্টোবর – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণী সুস্থ থাকলে বা প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ; মেডিকেল ডাক্তার প্রয়োজন হবে না।

তিনি বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ, আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন। অথচ প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন।

দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানোর বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে।

ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবার অধিকার আছে। সেই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের বাস্তব প্রয়োজন বিবেচনায় ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে, এ বিষয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

বিভিএর আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বয়জার রহমান, আহকাবের সভাপতি সায়েম উল হক, বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আ. মান্নান মিয়া। এসময় শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ অক্টোবর – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণী সুস্থ থাকলে বা প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ; মেডিকেল ডাক্তার প্রয়োজন হবে না।তিনি বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ, আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন। অথচ প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন।দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানোর বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে।ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবার অধিকার আছে। সেই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে।তিনি বলেন, দেশের বাস্তব প্রয়োজন বিবেচনায় ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে, এ বিষয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।বিভিএর আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বয়জার রহমান, আহকাবের সভাপতি সায়েম উল হক, বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আ. মান্নান মিয়া। এসময় শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×