হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিখোঁজের ১৭ ঘণ্টা পর রেজুখাল থেকে স্কুলছাত্র ফরহাদের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪)-এর মরদেহ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ শোকাভিভূত হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সে নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুন

উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, গতকাল বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করি, কিন্তু সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন,আমাদের বার্তা হলো—যারা সাঁতার জানেন না, দয়া করে খাল, নদী বা সাগরে নামবেন না। যেকোনো দুর্যোগে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বদা জনগণের পাশে রয়েছে।ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিখোঁজের ১৭ ঘণ্টা পর রেজুখাল থেকে স্কুলছাত্র ফরহাদের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিখোঁজের ১৭ ঘণ্টা পর রেজুখাল থেকে স্কুলছাত্র ফরহাদের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
Print Image
উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪)-এর মরদেহ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ শোকাভিভূত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সে নিখোঁজ হয়ে যায়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, গতকাল বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করি, কিন্তু সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি আরও বলেন,আমাদের বার্তা হলো—যারা সাঁতার জানেন না, দয়া করে খাল, নদী বা সাগরে নামবেন না। যেকোনো দুর্যোগে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বদা জনগণের পাশে রয়েছে।ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×