হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শীতের আগমনে অবরুদ্ধ গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন


জেরুজালেম, ২৬ অক্টোবর – শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তাদের বাধার কারণে বিপদে পড়েছেন লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।

শনিবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিনদিন বাড়ছে, কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে সংস্থাটির গুদামেই আটকে আছে। বিবৃতিতে মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার এক সিনিয়র সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, আন্তর্জাতিক আদালতের নির্দেশনা সত্ত্বেও ইসরায়েল গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না।

এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছিল, গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছেন না এবং ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশে অনুমতি দিতে হবে। একই সঙ্গে তারা ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার’ করাও বন্ধের নির্দেশ দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ৬৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শীতের আগমনে অবরুদ্ধ গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শীতের আগমনে অবরুদ্ধ গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৬ অক্টোবর – শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তাদের বাধার কারণে বিপদে পড়েছেন লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।শনিবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিনদিন বাড়ছে, কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে সংস্থাটির গুদামেই আটকে আছে। বিবৃতিতে মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়।এর আগে গত বৃহস্পতিবার এক সিনিয়র সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, আন্তর্জাতিক আদালতের নির্দেশনা সত্ত্বেও ইসরায়েল গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না।এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছিল, গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছেন না এবং ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশে অনুমতি দিতে হবে। একই সঙ্গে তারা ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার’ করাও বন্ধের নির্দেশ দেয়।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ৬৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×