হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি সপ্তাহের মধ্যেই এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ অক্টোবর – ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ, ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে।

এদিকে নিবন্ধন পেলেও এখনও প্রতীক চূড়ান্ত হয়নি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নির্বাচন কমিশনের বারবার অপারগতা স্বত্বেও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এ অবস্থায় কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। এসব বিষয়ে সংবাদ সম্মেলনও করা হবে আগামীকাল সোমবার।

রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসবে।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।

আখতার আহমেদ আরও বলেন, কর্মপরিকল্পনা যা-ই হোক আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। তবে সবকিছু শতভাগ করা সম্ভব নয়, এটি আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি সপ্তাহের মধ্যেই এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি সপ্তাহের মধ্যেই এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ অক্টোবর – ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ, ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে।এদিকে নিবন্ধন পেলেও এখনও প্রতীক চূড়ান্ত হয়নি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নির্বাচন কমিশনের বারবার অপারগতা স্বত্বেও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।এ অবস্থায় কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। এসব বিষয়ে সংবাদ সম্মেলনও করা হবে আগামীকাল সোমবার।রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসবে।ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।আখতার আহমেদ আরও বলেন, কর্মপরিকল্পনা যা-ই হোক আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। তবে সবকিছু শতভাগ করা সম্ভব নয়, এটি আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×