হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে ইসি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

চিঠিতে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মতবিনিময় ও প্রস্তুতি সভা আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এই সভার উদ্দেশ্য।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত থাকবেন।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র সচিব।

সেইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রধানকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কোনো কর্মকর্তাকে সভায় পাঠান।

এর আগে, গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছিল ইসি, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা যায়।

এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। এর অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং একই দিন শিক্ষকদের সঙ্গেও আলোচনা করে ইসি।

জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে ইসি।চিঠিতে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মতবিনিময় ও প্রস্তুতি সভা আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এই সভার উদ্দেশ্য।সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত থাকবেন।আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র সচিব।সেইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রধানকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)।পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কোনো কর্মকর্তাকে সভায় পাঠান।এর আগে, গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছিল ইসি, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা যায়।এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। এর অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং একই দিন শিক্ষকদের সঙ্গেও আলোচনা করে ইসি।জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×