রাজশাহী, ২৭ অক্টোবর – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষকরা এ দেশের খাদা নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২০২৫ এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের কথা জানান তিনি।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য উৎপাদের ব্যয় বাড়ছে। এটা মাথায় রেখে গতবারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে ৪ টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনছে। এবারের আমনের ব্যপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই প্লানিং কমিটি থেকে দাম নির্ধারণ করে দেবে।
খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন