হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)-এর এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে টহলদলটি কৌশলগতভাবে অবস্থান নেয়। রাত ২টার দিকে ৪-৫ জন পাচারকারীকে মায়ানমার সীমান্ত হয়ে নাফ নদী পাড়ি দিয়ে ভারী বস্তাসহ বাংলাদেশে প্রবেশের সময় সনাক্ত করা হয়। বিজিবির চ্যালেঞ্জে তারা মাদক ভর্তি বস্তাগুলো পানিতে ফেলে পালিয়ে যায়। পরে দীর্ঘ তল্লাশিতে উদ্ধার করা হয় ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবাগুলোর প্যাকেটজাত ধরণ ও কোড থেকে এটি আন্তর্জাতিক মাদক চক্রের চালান বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় হোতা জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, টেকনাফ পৌরসভা—এর পরিচয় শনাক্ত করা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও সংশ্লিষ্ট মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)-এর এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে টহলদলটি কৌশলগতভাবে অবস্থান নেয়। রাত ২টার দিকে ৪-৫ জন পাচারকারীকে মায়ানমার সীমান্ত হয়ে নাফ নদী পাড়ি দিয়ে ভারী বস্তাসহ বাংলাদেশে প্রবেশের সময় সনাক্ত করা হয়। বিজিবির চ্যালেঞ্জে তারা মাদক ভর্তি বস্তাগুলো পানিতে ফেলে পালিয়ে যায়। পরে দীর্ঘ তল্লাশিতে উদ্ধার করা হয় ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবাগুলোর প্যাকেটজাত ধরণ ও কোড থেকে এটি আন্তর্জাতিক মাদক চক্রের চালান বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় হোতা জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, টেকনাফ পৌরসভা—এর পরিচয় শনাক্ত করা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও সংশ্লিষ্ট মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×