কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বৃহত্তর ধুরুং বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) মাগরিবের নামাজের পর দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির এই ৩১ দফা অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি




মন্তব্য করুন