হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে থানায় গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন


ময়মনসিংহ, ৩১ অক্টোবর – ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আবুল কালাম আজাদ একই উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগেরও কর্মী।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্রমণ্ডলীর সদস্য ছিলেন আবুল কালাম আজাদ। তিনি আওয়ামী লীগের কর্মী।

ওসি আরও বলেন, আজাদ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় গিয়েছিলেন। বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা আবুল কালাম আজাদকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, আমাদের নেতারা নির্দোষ ছিলেন। মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে তাদের শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে থানায় গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে থানায় গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ৩১ অক্টোবর – ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার আবুল কালাম আজাদ একই উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগেরও কর্মী।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্রমণ্ডলীর সদস্য ছিলেন আবুল কালাম আজাদ। তিনি আওয়ামী লীগের কর্মী।ওসি আরও বলেন, আজাদ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় গিয়েছিলেন। বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা আবুল কালাম আজাদকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, আমাদের নেতারা নির্দোষ ছিলেন। মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে তাদের শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×