শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুতুবদিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ০৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি এক মনোরম পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডঃ এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার আমীরআ স ম শাহরিয়ার চৌধুরী।
বক্তারা বলেন, কুরআনের হিফজ ও তা অনুসরণের মধ্য দিয়েই সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার, পাশে চিরকুট
অনুষ্ঠানে বিভিন্ন হিফজ বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




মন্তব্য করুন