কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে আসামীবিহীন ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ৫ আনা রুপা উদ্ধার করেছে।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় মংজয়পাড়া সীমান্ত এলাকার জামেরতলী নামক স্থান থেকে এই মূল্যবান ধাতুগুলো জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রুপা উদ্ধার করা হয়। তবে, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন