হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন


ঢাকা, ০১ নভেম্বর – ফের লাল বলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে করে তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে আবারও দেখা মিলবে বাংলাদেশকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সাইকেলের জন্য দায়িত্ব পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শনিবার (০১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক—চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ পর্যন্ত।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ টেস্ট দলে এসেছে স্থিতি, লড়াইয়ের মানসিকতা এবং উন্নতির ধারাবাহিকতা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত বোর্ডের শান্তর নেতৃত্বে আস্থা ও তার দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসেরই প্রতিফলন।

‘প্রতিভায় ভরপুর এই দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের, আর আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ একটি সময় অপেক্ষা করছে। এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চক্রের সূচনা হবে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ নভেম্বর – ফের লাল বলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে করে তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে আবারও দেখা মিলবে বাংলাদেশকে।আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সাইকেলের জন্য দায়িত্ব পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।শনিবার (০১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক—চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ পর্যন্ত।২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ টেস্ট দলে এসেছে স্থিতি, লড়াইয়ের মানসিকতা এবং উন্নতির ধারাবাহিকতা।বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত বোর্ডের শান্তর নেতৃত্বে আস্থা ও তার দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসেরই প্রতিফলন।‘প্রতিভায় ভরপুর এই দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের, আর আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ একটি সময় অপেক্ষা করছে। এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চক্রের সূচনা হবে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়।’সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×