হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোবাইল কেড়ে নেওয়ায় ভারতে তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে অনলাইন আসক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ন


নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি – ভারতে অনলাইনে গেম ও সিনেমা আসক্তি ঠেকাতে পরিবারের পক্ষ থেকে মোবাইল ও অন্যান্য ডিভাইস কেড়ে নেওয়ায় তিন বোন আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের নয়াদিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদ শহরে। পুলিশ জানিয়েছে ১২, ১৪ ও ১৬ বছর বয়সী ওই তিন বোন তাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারায়। অনলাইন গেম ও সিনেমার ওপর অতিরিক্ত আসক্তির কারণেই তারা এমন চরম পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিমিশ পাতিল নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত ফোনগুলো পরীক্ষা করা হচ্ছে। তদন্তে দেখা গেছে ওই তিন বোন কোরিয়ান সংস্কৃতি বিশেষ করে কে-পপ গান এবং কোরিয়ান নাটক ও গেমের প্রতি তীব্রভাবে আসক্ত ছিল। পাশাপাশি পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল বলেও ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী সম্প্রতি তাদের বাবা সন্তানদের কাছ থেকে ডিভাইস কেড়ে নেন এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। গত কয়েক দশকে ভারতে তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে শিশুদের স্ক্রিন আসক্তি ও অ্যালগরিদম নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনা ঘটল। উল্লেখ্য অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোবাইল কেড়ে নেওয়ায় ভারতে তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে অনলাইন আসক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোবাইল কেড়ে নেওয়ায় ভারতে তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে অনলাইন আসক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি – ভারতে অনলাইনে গেম ও সিনেমা আসক্তি ঠেকাতে পরিবারের পক্ষ থেকে মোবাইল ও অন্যান্য ডিভাইস কেড়ে নেওয়ায় তিন বোন আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের নয়াদিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদ শহরে। পুলিশ জানিয়েছে ১২, ১৪ ও ১৬ বছর বয়সী ওই তিন বোন তাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারায়। অনলাইন গেম ও সিনেমার ওপর অতিরিক্ত আসক্তির কারণেই তারা এমন চরম পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিমিশ পাতিল নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত ফোনগুলো পরীক্ষা করা হচ্ছে। তদন্তে দেখা গেছে ওই তিন বোন কোরিয়ান সংস্কৃতি বিশেষ করে কে-পপ গান এবং কোরিয়ান নাটক ও গেমের প্রতি তীব্রভাবে আসক্ত ছিল। পাশাপাশি পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল বলেও ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী সম্প্রতি তাদের বাবা সন্তানদের কাছ থেকে ডিভাইস কেড়ে নেন এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। গত কয়েক দশকে ভারতে তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে শিশুদের স্ক্রিন আসক্তি ও অ্যালগরিদম নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনা ঘটল। উল্লেখ্য অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×