হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে গাজা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন


জেরুজালেম, ০১ নভেম্বর – ইসরায়েলি আগ্রাসনের কারণে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে গাজা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ২৪৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধের ইতিহাসে যা অন্য যেকোনো সংঘাতের তুলনায় সবচেয়ে বেশি।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক আসন্ন সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

তিনি বলেন, সাংবাদিক হত্যার প্রায় ৯০ শতাংশই আজও অমীমাংসিত থেকে গেছে। গাজা এখন যেকোনো সংঘাতের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান।

দুজারিক আরও বলেন, যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয় তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলি।

তিনি জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিক হত্যার ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মতে, দায়মুক্তি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত এবং গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।

জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর তথ্য মধ্যে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ২২৪ জনের বেশি মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী অস্ত্রবিরতি চলছে। তবে ইসরায়েল একাধিকবার ওই চুক্তি ভঙ্গ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় লাখের বেশি ফিলিস্তিনি নাগরিক।

ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে গাজা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে গাজা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০১ নভেম্বর – ইসরায়েলি আগ্রাসনের কারণে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে গাজা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ২৪৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধের ইতিহাসে যা অন্য যেকোনো সংঘাতের তুলনায় সবচেয়ে বেশি।শুক্রবার (৩১ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক আসন্ন সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সাংবাদিক হত্যার প্রায় ৯০ শতাংশই আজও অমীমাংসিত থেকে গেছে। গাজা এখন যেকোনো সংঘাতের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান।দুজারিক আরও বলেন, যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয় তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলি।তিনি জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিক হত্যার ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মতে, দায়মুক্তি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত এবং গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর তথ্য মধ্যে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ২২৪ জনের বেশি মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী অস্ত্রবিরতি চলছে। তবে ইসরায়েল একাধিকবার ওই চুক্তি ভঙ্গ করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় লাখের বেশি ফিলিস্তিনি নাগরিক।ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×