ঢাকা, ০২ নভেম্বর – দেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সার এখন মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ পরিস্থিতিতে সারা দেশে ক্যান্সার বিষয়ে, বিশেষ করে ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক তোহ হান চংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অধ্যাপক ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ায় এখন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলো মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। এসব রোগ প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়ন জরুরি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে এসব রোগ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের জন্য।’
অধ্যাপক তোহ হান চং বলেন, ‘দক্ষিণ এশিয়ায় এখন শত শত মিলিয়ন মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, যা ক্রমেই লিভার ক্যান্সারসহ গুরুতর রোগের দিকে নিয়ে যাচ্ছে। এই রোগ সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে।’
অধ্যাপক তো হান চং সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট। তার সঙ্গে ছিলেন সিংহেলথ ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উপ-পরিচালক বিজয়া রাও ও সিংহেলথ এবং এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কৌর।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন