হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকান উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:২৫ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ঝুপড়ি দোকান উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সাগরের পানির স্বচ্ছতা নিশ্চত করার জন্য কক্সবাজারে স্থাপিত প্রতিটি হ্যাচারি/হোটেল/প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

একইভাবে দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষও তাদের আওতাধীন এলাকায় বাধ্যতামূলকভাবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশ নেন।

আরও পড়ুন

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পগুলোর সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসিক পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকান উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকান উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ঝুপড়ি দোকান উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সাগরের পানির স্বচ্ছতা নিশ্চত করার জন্য কক্সবাজারে স্থাপিত প্রতিটি হ্যাচারি/হোটেল/প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একইভাবে দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষও তাদের আওতাধীন এলাকায় বাধ্যতামূলকভাবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশ নেন। গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পগুলোর সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসিক পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×