ঢাকা, ০৩ নভেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে তার নাম ঘোষণা করেন।
এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমান। মাঠ পর্যালোচনা করে সহজেই জানা যায়, এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে। সে হিসেবে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
একইদিন ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন