শুক্রবার( ৭ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনকল্যাণ ফার্মেসী থেকে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় বাজার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আনছার আহম্মেদ সভাপতিত্বে এবং বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোস্তফা কামাল এর সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও তৈন মৌজার হেডম্যান মংক্যানু মার্মা।
এ সময় উপস্থিত ছিলেন উপজলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আনছার ছোটন,উপজেলা সেচ্চাসেবক দলের আহব্বায়ক আবুল বাশার, উপজেলা কৃষকদলের আহব্বায়ক সাহাব উদ্দিন,উপজেলা মহিলা দলের নেত্রী রেহেনা আক্তার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদ আলম,বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার গুরুত্বারোপ করে বক্তৃতারা বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে। বান্দরবান জেলার ৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বান্দরবান জেলা বিএনপির আহব্বায়ক সাচিং প্রু জেরীকে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান বক্তারা। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
ঘুমধুম সীমান্ত থেকে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
বক্তারা আরও বলেন,বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না তাদের কেউ কেউ এখন দলে বিভক্তি আনছে। বিএনপি নামধারী এখন অনেকেই বের হবে। তারা প্রচার করবে আমি বিএনপি’র অমকু-তমুক। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সতর্ক করেন।
বিএনপি নেতাকর্মীদের এক হয়ে একমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশগঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে।
অপর দিকে বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির মিলনায়তনে উপজেলা বিএনপির একটি অংশ সভাপতি আশুক আহমেদ এর সভাপতিত্বে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা পালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম,সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু হানিফ,উপজেলা যুবদল সভাপতি মোঃ ইলিয়াস, কৃষকদল সভাপতি মীর কাসেম ছুট্টো ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশিরুল আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন