হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে অননুমোদিত ৫ সিএনজি ও ১ ইজিবাইক জব্দ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনহীনভাবে চলাচলকারী পাঁচটি সিএনজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত যানবাহনগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পযর্ন্ত এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূঁইয়া।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

এপিবিএন পুলিশ সুত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় আরআরসি কতৃর্ক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ইজিবাইক আটক করা হয়।পরবর্তীতে এসব যানবাহন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন জানান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অননুমোদিত যানবাহনের চলাচল ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ।

তাই এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।ক্যাম্প এলাকায় নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে অননুমোদিত ৫ সিএনজি ও ১ ইজিবাইক জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে অননুমোদিত ৫ সিএনজি ও ১ ইজিবাইক জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনহীনভাবে চলাচলকারী পাঁচটি সিএনজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত যানবাহনগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পযর্ন্ত এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূঁইয়া। এপিবিএন পুলিশ সুত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় আরআরসি কতৃর্ক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ইজিবাইক আটক করা হয়।পরবর্তীতে এসব যানবাহন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি। ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন জানান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অননুমোদিত যানবাহনের চলাচল ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।ক্যাম্প এলাকায় নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×