ঢাকা, ১১ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা একটি প্রাইভেট কার থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে।
উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে রমনা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে। অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন