হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঁচ দফা দাবিতে ঢাকায় জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবশেষ গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়েছিল।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আট দলের হয়ে জানানো হয়েছে, ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের’ দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে একদিকে নির্বাচন, আরেকদিকে ডায়ালগ (আলোচনা) চলছে, আর রাজপথে চলছে আমাদের রাজনৈতিক কর্মসূচি। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সমাবেশ থেকে সরকার ম্যাসেজ পাবে।

জামায়াতের এই নেতা বলেন, কালকের সমাবেশ থেকেই জনগণের মতামত কি তা সরকার জানতে পারবে। সরকারকে বোঝাতে চাই জনগণ কি চায়। সেটি সরকার বুঝলে পাঁচ দফা দাবি মেনে নেবে।

দাবিগুলো হলো

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঁচ দফা দাবিতে ঢাকায় জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঁচ দফা দাবিতে ঢাকায় জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।সবশেষ গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়েছিল।রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আট দলের হয়ে জানানো হয়েছে, ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের’ দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে একদিকে নির্বাচন, আরেকদিকে ডায়ালগ (আলোচনা) চলছে, আর রাজপথে চলছে আমাদের রাজনৈতিক কর্মসূচি। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সমাবেশ থেকে সরকার ম্যাসেজ পাবে।জামায়াতের এই নেতা বলেন, কালকের সমাবেশ থেকেই জনগণের মতামত কি তা সরকার জানতে পারবে। সরকারকে বোঝাতে চাই জনগণ কি চায়। সেটি সরকার বুঝলে পাঁচ দফা দাবি মেনে নেবে।দাবিগুলো হলো১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×