হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন


ঠাকুরগাঁও, ১১ নভেম্বর – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জা ফখরুল বলেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন। দিল্লিতে গিয়ে কিন্তু উনি শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষকে আরও অত্যাচার-নির্যাতন করা যায় সেই পরিকল্পনা করছেন। ১৩ তারিখে বলে লকডাউন হবে। তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আরে ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত পারছো? পারো নাই। শেখ হাসিনাকে বলতে চাই- আর পাগলামি করবেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখিয়ে পারবেন না। বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান, বলেন- যা করেছি ভুল করেছি। ছেলেগুলোকে গুলি করে মেরেছি। আমাকে মাফ করে দেবেন।

তিনি বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ১১ নভেম্বর – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন। দিল্লিতে গিয়ে কিন্তু উনি শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষকে আরও অত্যাচার-নির্যাতন করা যায় সেই পরিকল্পনা করছেন। ১৩ তারিখে বলে লকডাউন হবে। তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আরে ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত পারছো? পারো নাই। শেখ হাসিনাকে বলতে চাই- আর পাগলামি করবেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখিয়ে পারবেন না। বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান, বলেন- যা করেছি ভুল করেছি। ছেলেগুলোকে গুলি করে মেরেছি। আমাকে মাফ করে দেবেন।তিনি বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×