হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপন করতে হবে- কমল এমপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ জুলাই ২০২২, ০৯:৫০ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিএটিবি’র বনায়ন নার্সারি এলাকায় এ চারা বিতরণ উদ্বোধন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ কখনো মানুষের সাথে বেঈমানী করে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয় এবং সেই গাছের বয়স হলে আমরা চড়া দামে বিক্রি করে একটা বড় অংকের অর্থ পেয়ে থাকি। গাছের যখন বয়স হয় তখন গাছ কাটতে হবে এবং সেই একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অধিক চারা রোপন করতে হবে।
তিনি বলেন,‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে জননেত্রী শেখ হাসিনার সরকার এ বছর দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেসরকারি খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) বনায়ন নার্সারির মাধ্যমে কক্সবাজারের রামুতে যে এ বছরও ফলজ, বনজ, ঔষধিসহ মোট ৩৫ প্রজাতির সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ করছে তা সত্যিই প্রশংসনীয়।
এমপি কমল বলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার রেললাইনসহ প্রধান সড়ক গুলোর পাশে ঝাউ, কৃষ্ণচূড়া জাতীয় গাছ রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে।
চারা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) এর রিজিওনাল ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিম, নাইক্ষ্যংছড়ির লীফ ম্যানেজার রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার আব্দুল মালেক, স্থানীয় ইউপি সদস্য হাসান তালুকদার, মোহছেনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এমপি কমল একটি তাল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের শুভ সূচনা করেন।
বিএটিবি কর্মকর্তারা জানান, এসব চারা উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
দুপুরে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সদর উপজেলার খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকালে তিনি পোকখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করেন। এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমু, এডভোকেট একরামুল হুদা, ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, রফিকুল ইসলাম চেয়ারম্যান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপন করতে হবে- কমল এমপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপন করতে হবে- কমল এমপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ জুলাই ২০২২, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুতে সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিএটিবি'র বনায়ন নার্সারি এলাকায় এ চারা বিতরণ উদ্বোধন করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ কখনো মানুষের সাথে বেঈমানী করে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয় এবং সেই গাছের বয়স হলে আমরা চড়া দামে বিক্রি করে একটা বড় অংকের অর্থ পেয়ে থাকি। গাছের যখন বয়স হয় তখন গাছ কাটতে হবে এবং সেই একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অধিক চারা রোপন করতে হবে। তিনি বলেন,‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে জননেত্রী শেখ হাসিনার সরকার এ বছর দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেসরকারি খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) বনায়ন নার্সারির মাধ্যমে কক্সবাজারের রামুতে যে এ বছরও ফলজ, বনজ, ঔষধিসহ মোট ৩৫ প্রজাতির সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ করছে তা সত্যিই প্রশংসনীয়। এমপি কমল বলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার রেললাইনসহ প্রধান সড়ক গুলোর পাশে ঝাউ, কৃষ্ণচূড়া জাতীয় গাছ রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। চারা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) এর রিজিওনাল ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিম, নাইক্ষ্যংছড়ির লীফ ম্যানেজার রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার আব্দুল মালেক, স্থানীয় ইউপি সদস্য হাসান তালুকদার, মোহছেনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এমপি কমল একটি তাল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের শুভ সূচনা করেন। বিএটিবি কর্মকর্তারা জানান, এসব চারা উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। দুপুরে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সদর উপজেলার খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকালে তিনি পোকখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় দু'পক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করেন। এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমু, এডভোকেট একরামুল হুদা, ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, রফিকুল ইসলাম চেয়ারম্যান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×