হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন


বৈরুত, ১৬ নভেম্বর – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ওপর এই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের এল হামামেস এলাকায় দুই সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে সৈন্যরা। ওই দুই সন্দেহভাজনের অবস্থান ইসরায়েল সীমান্তের কাছে ছিল। পরে জানা যায়, তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৈরী আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের ভুলভাবে ‘সন্দেহভাজন’ হিসেবে শনাক্ত করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল বলেছে, এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

জাতিসংঘের লেবাননে নিযুক্ত অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) বলেছে, লেবাননের ভেতরে অবস্থিত একটি মার্কাভা ট্যাংক থেকে ইসরায়েলি বাহিনী পায়ে হেঁটে চলা শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। ভারী মেশিনগান থেকে ছোড়া গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে গিয়ে পড়ে। যে কারণে তারা আশ্রয় নিতে বাধ্য হয়।

ইউএনআইএফআইএল বলেছে, শান্তিরক্ষীরা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে ট্যাংকটি পিছু হটে। ইউএনআইএফআইএল এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ‌‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ও লেবানন সেনাবাহিনী ছাড়া অন্য কোনও সশস্ত্র বাহিনী থাকতে পারবে না।

গত বছর ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই চুক্তির শর্তে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে কোনও ধরনের অস্ত্র রাখবে না এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি লেবানন ত্যাগ করবে বলে বলা হয়েছিল।

ইসরায়েল অভিযোগ করে বলেছে, হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। অন্যদিকে লেবানন সরকার বলেছে, ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এখনো লেবানন ত্যাগ করেনি এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ১৬ নভেম্বর – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ওপর এই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের এল হামামেস এলাকায় দুই সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে সৈন্যরা। ওই দুই সন্দেহভাজনের অবস্থান ইসরায়েল সীমান্তের কাছে ছিল। পরে জানা যায়, তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য।বৈরী আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের ভুলভাবে ‘সন্দেহভাজন’ হিসেবে শনাক্ত করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল বলেছে, এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।জাতিসংঘের লেবাননে নিযুক্ত অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) বলেছে, লেবাননের ভেতরে অবস্থিত একটি মার্কাভা ট্যাংক থেকে ইসরায়েলি বাহিনী পায়ে হেঁটে চলা শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। ভারী মেশিনগান থেকে ছোড়া গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে গিয়ে পড়ে। যে কারণে তারা আশ্রয় নিতে বাধ্য হয়।ইউএনআইএফআইএল বলেছে, শান্তিরক্ষীরা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে ট্যাংকটি পিছু হটে। ইউএনআইএফআইএল এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ‌‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ও লেবানন সেনাবাহিনী ছাড়া অন্য কোনও সশস্ত্র বাহিনী থাকতে পারবে না।গত বছর ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই চুক্তির শর্তে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে কোনও ধরনের অস্ত্র রাখবে না এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি লেবানন ত্যাগ করবে বলে বলা হয়েছিল।ইসরায়েল অভিযোগ করে বলেছে, হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। অন্যদিকে লেবানন সরকার বলেছে, ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এখনো লেবানন ত্যাগ করেনি এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×