হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইতিহাস গড়ে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন


অসলো, ১৭ নভেম্বর – এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ফেভারিট ছিল ইতালি। গত দুই বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে অন্য দল ছিল নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা। ধারণা করা হচ্ছিল, এবার সরাসরি বিশ্বকাপে উঠে যাবে তারা। কিন্তু যে দলের কাছে হার দিয়ে শুরু, সেই নরওয়ের কাছে শেষ ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে গেল ইতালি। আবারো খেলতে হবে প্লে অফে। আজ্জুরিদের ভাগ্য ঝুলিয়ে রেখে ২৮ বছর পর বিশ্বকাপে উঠেছে নরওয়ে।

বাছাইয়ে অপ্রতিরোধ্য থেকে গতকাল (রোববার) বিশ্বকাপের টিকিট কাটল তারা। তাদের কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে ইতালি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। বাছাইয়ের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর আবারো বিশ্বমঞ্চে তারা। এদিকে গত দুটি বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি। দুইবারই প্লে অফে খেলে হেরেছিল তারা। আবারো দিতে হবে প্লে অফ পরীক্ষা।

‘আই’ গ্রুপে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট কাটল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে অফে খেলতে হবে ইতালিকে।

ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতে এবার অদম্য আর্লিং হালান্ড। বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। ৮ ম্যাচে ইতালির ৩৭ গোলের মধ্যে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

৬৩তম মিনিটে সোরলোথের বাড়ানো বলে নুসা সমতা ফেরান। বদলি নেমে বব তার ক্লাব সতীর্থ হালান্ডকে দিয়ে ৭৮তম মিনিটে গোল করান। পরের মিনিটে থর্সভেটের ক্রসে আবার জাল কাঁপান ম্যানসিটি স্ট্রাইকার। স্টপেজ টাইমে স্ট্রান্ড ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইতিহাস গড়ে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইতিহাস গড়ে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অসলো, ১৭ নভেম্বর – এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ফেভারিট ছিল ইতালি। গত দুই বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে অন্য দল ছিল নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা। ধারণা করা হচ্ছিল, এবার সরাসরি বিশ্বকাপে উঠে যাবে তারা। কিন্তু যে দলের কাছে হার দিয়ে শুরু, সেই নরওয়ের কাছে শেষ ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে গেল ইতালি। আবারো খেলতে হবে প্লে অফে। আজ্জুরিদের ভাগ্য ঝুলিয়ে রেখে ২৮ বছর পর বিশ্বকাপে উঠেছে নরওয়ে।বাছাইয়ে অপ্রতিরোধ্য থেকে গতকাল (রোববার) বিশ্বকাপের টিকিট কাটল তারা। তাদের কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে ইতালি।১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। বাছাইয়ের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর আবারো বিশ্বমঞ্চে তারা। এদিকে গত দুটি বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি। দুইবারই প্লে অফে খেলে হেরেছিল তারা। আবারো দিতে হবে প্লে অফ পরীক্ষা।‘আই’ গ্রুপে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট কাটল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে অফে খেলতে হবে ইতালিকে।ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতে এবার অদম্য আর্লিং হালান্ড। বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। ৮ ম্যাচে ইতালির ৩৭ গোলের মধ্যে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।৬৩তম মিনিটে সোরলোথের বাড়ানো বলে নুসা সমতা ফেরান। বদলি নেমে বব তার ক্লাব সতীর্থ হালান্ডকে দিয়ে ৭৮তম মিনিটে গোল করান। পরের মিনিটে থর্সভেটের ক্রসে আবার জাল কাঁপান ম্যানসিটি স্ট্রাইকার। স্টপেজ টাইমে স্ট্রান্ড ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×