নয়াদিল্লি, ১৭ নভেম্বর – সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তারা দেশটিতে ওমরাহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৮ জন রয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর মাধ্যমে তিন প্রজন্মের সবাই প্রাণ হারিয়ে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতের তেলেঙ্গানার এ পরিবারটির আগামী শনিবার ফিরে আসার কথা ছিল।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
মোহাম্মদ আসিফ নামে তাদের এক আত্মীয় এ প্রতিবেদককে বলেছেন, “আমার এক দুরসম্পর্কের ভাই ও স্ত্রী, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ করতে গিয়েছিল। ওমরাহ শেষ করে তারা মদিনায় ফিরে আসছিল। রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। তাদের বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। সব শেষ করে শনিবার দেশে ফিরে আসত তারা।”
পুরো পরিবার শেষ হয়ে গেছে। ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু মারা গেছে।
রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন