হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি ঘটেছে, যা গত মাসের তুলনায় ৫.৭৫ শতাংশ বেশি।

বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত ৪৪১ জনের পাশাপাশি আহত হয়েছেন ১১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩ জন শিশুও রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩.৯ জন নিহত হলেও অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে। পরিসংখ্যান বলছে, মোট নিহতের ৩১ দশমিক ৬ শতাংশই ছিলেন মোটরসাইকেল আরোহী। অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন।

এ ছাড়া, এই সময়ে ৯৮ জন পথচারী দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারীদের মধ্যে নিহত হয়েছেন ৬২ জন, যা মোট নিহতের ১৪.৫ শতাংশ।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন, অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

ফাউন্ডেশন মনে করছে, অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারানো। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন।

এ ছাড়াও, যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি ঘটেছে, যা গত মাসের তুলনায় ৫.৭৫ শতাংশ বেশি।বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত ৪৪১ জনের পাশাপাশি আহত হয়েছেন ১১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩ জন শিশুও রয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩.৯ জন নিহত হলেও অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে। পরিসংখ্যান বলছে, মোট নিহতের ৩১ দশমিক ৬ শতাংশই ছিলেন মোটরসাইকেল আরোহী। অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন।এ ছাড়া, এই সময়ে ৯৮ জন পথচারী দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারীদের মধ্যে নিহত হয়েছেন ৬২ জন, যা মোট নিহতের ১৪.৫ শতাংশ।বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন, অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।ফাউন্ডেশন মনে করছে, অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারানো। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন।এ ছাড়াও, যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×