হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার জাল ভিসা ও টিকিট দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন


ঢাকা, ২২ নভেম্বর – রাশিয়ায় চাকরির জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি প্রতারকচক্রের ‘হোতা’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চক্রটি দীর্ঘদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিলো বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি বলছে, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ফাঁদে ফেলে।

রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকিটসহ পাঠানোর ‘মিথ্যা আশ্বাসে’ তারা একে ২৮ জন প্রস্তুত করে। তাদের কাছ থেকে পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে। গেল ২ মার্চ থেকে ৮ জুলাই ২০২৫ পর্যন্ত চক্রটি ধাপে ধাপে মোট ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করে।

যার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, জড়িত অন্যান্যেদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার জাল ভিসা ও টিকিট দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার জাল ভিসা ও টিকিট দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ নভেম্বর – রাশিয়ায় চাকরির জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি প্রতারকচক্রের ‘হোতা’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।চক্রটি দীর্ঘদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিলো বলে জানানো হয়েছে।প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি বলছে, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ফাঁদে ফেলে।রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকিটসহ পাঠানোর ‘মিথ্যা আশ্বাসে’ তারা একে ২৮ জন প্রস্তুত করে। তাদের কাছ থেকে পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে। গেল ২ মার্চ থেকে ৮ জুলাই ২০২৫ পর্যন্ত চক্রটি ধাপে ধাপে মোট ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করে।যার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, জড়িত অন্যান্যেদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×