উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে।
উখিয়ার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ চলে।মোট ভোটার ছিল ৪২৭ টি। এরমধ্যে ৪২১ টি ভোট কাস্টিং হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীকের জহির আহমদ বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের মোহাম্মদ রুবেল নির্বাচিত হন। সহ-সভাপতি পদে বিজয়ী হন মোহাম্মদ তারেক।
ব্যবস্থাপনা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— বাবুল মিয়া, ইসমাইল হোসেন মনিয়া, মোহাম্মদ রফিক, জিয়াবুল হক ও শফিউল আলম।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
ভোট গ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের মোবাইল ফোন পুলিশের কাছে জমা দিতে হয়। নিরাপত্তার এই ব্যবস্থা ভোটারদের অধিকাংশই স্বাগত জানিয়েছেন।
একজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এক প্রার্থী নাকি টাকা দিয়ে ছবি তোলার অনুরোধ করেছিল। কিন্তু মোবাইল জমা দিতে হওয়ায় কোনো চাপ নিতে হয়নি। স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি।”
দিনজুড়ে কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল নির্বাচনমুখর পরিবেশ। প্রচারণা, ভোটারদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা—সব মিলিয়ে স্থানীয়দের মতে, এই নির্বাচন যেন ছোট আকারের একটি জাতীয় নির্বাচনের উত্তাপ সৃষ্টি করেছিল। ব্যবসায়ীদের মুখেও ছিল একই মন্তব্য—“কুতুপালং বাজারে এমন নির্বাচন আগে দেখা যায়নি।”
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং স্বচ্ছ ব্যবস্থাপনার অঙ্গীকার ব্যক্ত করেছে।




মন্তব্য করুন