হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লামায় মোটর সাইকেল ড্রাইভার খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০২:৩৭ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা::

লামার গজালিয়া-আজিজনগর সড়কে ভাড়ায় নিয়ে মোটর সাইকেল ড্রাইভারকে জবাই করে খুন করা হয়েছে। নিহত মোটর সাইকেল ড্রাইভার শফিউল কাদের (২৩) লামা উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারি প্রদ্দান ঝিরি এলাকার মোঃ ইউনুচ এর ছেলে।

আজ মঙ্গলবার (৫ জুলাই) রাত ১টায় এই ঘটনা ঘটে।

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগানে ভাড়ায় নিয়ে মোটর সাইকেল ড্রাইভার শফিউল কাদেরকে জবাই করে খুন করা হয়েছে। রাত ১টায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করতে চেষ্টা করলেও গাড়িটি নিতে পারেনি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সরই মোটর সাইকেল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ বলেন, গত রাত ১০টার দিকে আজিজনগর যাবে বলে শফিউল কাদের কে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগান এলাকায় যাই। ওখানে গিয়ে জবাই করা শফিউল কাদের এর লাশ পড়ে থাকতে দেখি। বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করি। সে আমাদের সরই ভাড়ায় চালিত মোটর সাইকেল সমিতির ৫৩ নাম্বার সদস্য।

লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লামায় মোটর সাইকেল ড্রাইভার খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লামায় মোটর সাইকেল ড্রাইভার খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০২:৩৭ অপরাহ্ন
Print Image
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা:: লামার গজালিয়া-আজিজনগর সড়কে ভাড়ায় নিয়ে মোটর সাইকেল ড্রাইভারকে জবাই করে খুন করা হয়েছে। নিহত মোটর সাইকেল ড্রাইভার শফিউল কাদের (২৩) লামা উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারি প্রদ্দান ঝিরি এলাকার মোঃ ইউনুচ এর ছেলে। আজ মঙ্গলবার (৫ জুলাই) রাত ১টায় এই ঘটনা ঘটে। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগানে ভাড়ায় নিয়ে মোটর সাইকেল ড্রাইভার শফিউল কাদেরকে জবাই করে খুন করা হয়েছে। রাত ১টায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করতে চেষ্টা করলেও গাড়িটি নিতে পারেনি। সরই মোটর সাইকেল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ বলেন, গত রাত ১০টার দিকে আজিজনগর যাবে বলে শফিউল কাদের কে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগান এলাকায় যাই। ওখানে গিয়ে জবাই করা শফিউল কাদের এর লাশ পড়ে থাকতে দেখি। বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করি। সে আমাদের সরই ভাড়ায় চালিত মোটর সাইকেল সমিতির ৫৩ নাম্বার সদস্য। লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×