হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা, বিপুল স্বর্ণসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল জব্দ করা হয়।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএনের নিয়মিত অভিযানে তাকে আটক হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আটক নূরুল আলম (৩০) দীর্ঘদিন ধরে বিমানবন্দর ভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে স্বীকার করেছেন।

রাতে এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ওমরাহ যাত্রীর পোশাকে থাকা নূরুল আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালানো হলে তার গলায় ঝোলানো ওমরাহতে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে এক কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ২১, ২২ ও ২৪ ক্যারেটের।

জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন। বিদেশফেরত অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে সোনা আনার পর তিনি তা গ্রহণ করতেন। চলতি বছরে এপিবিএন এ পর্যন্ত ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম সোনা জব্দ করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা, বিপুল স্বর্ণসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা, বিপুল স্বর্ণসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল জব্দ করা হয়।শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএনের নিয়মিত অভিযানে তাকে আটক হয়।আটক নূরুল আলম (৩০) দীর্ঘদিন ধরে বিমানবন্দর ভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে স্বীকার করেছেন।রাতে এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ওমরাহ যাত্রীর পোশাকে থাকা নূরুল আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালানো হলে তার গলায় ঝোলানো ওমরাহতে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে এক কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ২১, ২২ ও ২৪ ক্যারেটের।জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন। বিদেশফেরত অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে সোনা আনার পর তিনি তা গ্রহণ করতেন। চলতি বছরে এপিবিএন এ পর্যন্ত ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম সোনা জব্দ করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×