ঢাকা, ২৪ নভেম্বর – বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা।
রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এছাড়া বৈঠকে ব্যবসা, বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে দুপক্ষ থেকেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী।
বিএনপির মহাসচিব বলেন, আগামীতে বাংলাদেশে যে সরকারই রাষ্ট্রক্ষমতায় আসুক সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুটান।




মন্তব্য করুন