হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া জানালো বিজেপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন


কলকাতা, ২৪ নভেম্বর – ভারতে ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনার ৩৩ বছর পূরণ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। ওইদিনই পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।

তিনি জানান,আগামী ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। তিন বছর সময় লাগবে মসজিদ তৈরি হতে।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

হুমায়ুন কবির আরও বলেন, ভিত্তি স্থাপনের দিনে অনেক লোক উপস্থিত থাকবেন। সেখানে মঞ্চে ৪০০ জনের মতো পরিচিত মুখ উপস্থিত থাকবেন। দেশের বড় বড় নেতা থাকবেন। এছাড়া সব ধরনের মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো।

এদিকে, হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের তারিখ ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হুমায়ুন কবিরের মতো লোকেদের পেছনে মমতা ব্যানার্জীর মতো লোকের হাত রয়েছে। তারা অন্য ধর্মের মানুষদের ভয় দেখানোর জন্য কাজ করেন। পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ রয়েছে। সেই শান্তি ধ্বংস করার জন্য চেষ্টা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া জানালো বিজেপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া জানালো বিজেপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৪ নভেম্বর – ভারতে ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনার ৩৩ বছর পূরণ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। ওইদিনই পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।তিনি জানান,আগামী ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। তিন বছর সময় লাগবে মসজিদ তৈরি হতে।হুমায়ুন কবির আরও বলেন, ভিত্তি স্থাপনের দিনে অনেক লোক উপস্থিত থাকবেন। সেখানে মঞ্চে ৪০০ জনের মতো পরিচিত মুখ উপস্থিত থাকবেন। দেশের বড় বড় নেতা থাকবেন। এছাড়া সব ধরনের মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো।এদিকে, হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের তারিখ ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হুমায়ুন কবিরের মতো লোকেদের পেছনে মমতা ব্যানার্জীর মতো লোকের হাত রয়েছে। তারা অন্য ধর্মের মানুষদের ভয় দেখানোর জন্য কাজ করেন। পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ রয়েছে। সেই শান্তি ধ্বংস করার জন্য চেষ্টা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×