জেরুজালেম, ২৮ নভেম্বর – পশ্চিম তীরের জেনিন শহরে আত্মসমর্পণের পর দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে।
ভিডিওতে দেখা যায়, দুই ফিলিস্তিনি একটি ভবন থেকে হাত উঁচু করে এবং শার্ট খুলে বেরিয়ে আসছেন। মূলত তারা কোনো অস্ত্র বহন করছেন না এটা বুঝাতেই শার্ট তুলে হাত উচু করে বেরিয়ে আসেন। এরপরও ইসরায়েলি সেনারা পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদের গুলি করে হত্যা করে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন আল-মুতাসের বিল্লাহ মাহমুদ কাসেম আবদুল্লাহ (২৬) এবং ইউসুফ আলী ইউসুফ আসা’সা (৩৭)। ঘটনাটি জেনিনের আবু ধাহির এলাকায় ঘটেছে। হত্যার পর তাদের মরদেহ নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নিলেও তাদের দাবি, ওই দুজন নাকি নির্দেশ মানেনি এবং ভবনে ফিরে গিয়েছিল। তাই তাদের ওপর গুলি চালানো হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে কখনোই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না ইসরায়েল।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির ঘটনাকে প্রকাশ্যে সমর্থন করে বলেছেন, কর্মকর্তারা ঠিক যেভাবে কাজ করা উচিত সেভাবেই করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সন্ত্রাসীরা মরবে!
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন