হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন


চট্রগ্রাম, ২৯ নভেম্বর – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিনরা। দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লিটন বাহিনী।

শনিবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল আইরিশরা। জবাব দিতে নেমে ২ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

চ্যালেঞ্জিং লক্ষ্য করতে নেমে শুরুটা ভালো করলেও ২৬ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। ১০ বলে ৭ রান করে রান আউট হন তানজিদ তামিম। তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমন।

তাকে সঙ্গ দেন অধিনায়ক লিটন কুমার দাস। ৪৩ বলে ৬০ রানের জুটি গড়ে তারা। তবে ফিফটি তুলতে পারেননি ইমন। ২ ছক্বা ও ৫ বাউন্ডারিতে ২৮ বলে ৪৩ রান করে ক্যাচ আউট হন তিনি। কিন্তু ৩৪ বলে ফিফটি তুলে নেন লিটন।

ফিফটির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৩৭ বলে ৫৭ রান করেন টাইগার অধিনায়ক। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাইফ হাসানও। ১৭ বলে ২২ রান করে ফেরেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন পল স্ট্রালিং ও টিম টেক্টর। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পল স্ট্রালিং। তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে ২৫ বলে ৩৮ রান করে আউট হন টিম টেক্টর।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। এতে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। তবে দলের হাল ধরেন লরকান ট্যাকার। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকে জর্জ ডকরেল।

দুজনের ৩৮ বলে ৪৬ রানের জুটিতে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পূরণ হয় আয়ারল্যান্ডের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ডকরলে। দুর্দান্ত ক্যাচে ২১ বলে ১৮ রান করা ব্যাটারকে ফেরান তানজিদ তামিম।

অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন টেক্টর। শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির ১০ রান এবং টেক্টরের ৩২ বলে ৪১ রানে ভর করে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় আইরিশরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্রগ্রাম, ২৯ নভেম্বর – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিনরা। দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লিটন বাহিনী।শনিবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল আইরিশরা। জবাব দিতে নেমে ২ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।চ্যালেঞ্জিং লক্ষ্য করতে নেমে শুরুটা ভালো করলেও ২৬ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। ১০ বলে ৭ রান করে রান আউট হন তানজিদ তামিম। তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমন।তাকে সঙ্গ দেন অধিনায়ক লিটন কুমার দাস। ৪৩ বলে ৬০ রানের জুটি গড়ে তারা। তবে ফিফটি তুলতে পারেননি ইমন। ২ ছক্বা ও ৫ বাউন্ডারিতে ২৮ বলে ৪৩ রান করে ক্যাচ আউট হন তিনি। কিন্তু ৩৪ বলে ফিফটি তুলে নেন লিটন।ফিফটির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৩৭ বলে ৫৭ রান করেন টাইগার অধিনায়ক। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাইফ হাসানও। ১৭ বলে ২২ রান করে ফেরেন তিনি।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন পল স্ট্রালিং ও টিম টেক্টর। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পল স্ট্রালিং। তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে ২৫ বলে ৩৮ রান করে আউট হন টিম টেক্টর।এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। এতে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। তবে দলের হাল ধরেন লরকান ট্যাকার। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকে জর্জ ডকরেল।দুজনের ৩৮ বলে ৪৬ রানের জুটিতে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পূরণ হয় আয়ারল্যান্ডের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ডকরলে। দুর্দান্ত ক্যাচে ২১ বলে ১৮ রান করা ব্যাটারকে ফেরান তানজিদ তামিম।অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন টেক্টর। শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির ১০ রান এবং টেক্টরের ৩২ বলে ৪১ রানে ভর করে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় আইরিশরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×