হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার ভোরে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকা তল্লাশী করে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জব্দকৃত আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বাড়াবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার ভোরে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকা তল্লাশী করে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। জব্দকৃত আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বাড়াবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×