ঢাকা, ০৫ ডিসেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি।
সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি
আখতার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।
রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন