হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করবে হামাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন


জেরুজালেম, ০৭ ডিসেম্বর – গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব শেষ হলে নিজেদের অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, দখল ও আগ্রাসন যতদিন থাকবে, ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে।

হামাসের প্রধান আলোচক ও গাজার শীর্ষ নেতা খালিল আল-হায়া এক বিবৃতিতে বলেন, আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এসব অস্ত্র রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে দেওয়া হবে।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে হায়ার কার্যালয় স্পষ্ট করে জানায়, তিনি ‘রাষ্ট্র’ বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে বোঝাচ্ছিলেন।

খালিল আল-হায়া আরও বলেন, একটি বিচ্ছিন্নকারী বাহিনী হিসেবে আমরা জাতিসংঘের বাহিনী মোতায়েনে রাজি। তবে ওই বাহিনীর দায়িত্ব হতে হবে সীমান্ত পর্যবেক্ষণ করা ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করা।

তার এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, হামাস আন্তর্জাতিক কোনো বাহিনীকে গাজায় মোতায়েন করে হামাসকে নিরস্ত্র করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করবে হামাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করবে হামাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৭ ডিসেম্বর – গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব শেষ হলে নিজেদের অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, দখল ও আগ্রাসন যতদিন থাকবে, ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে।হামাসের প্রধান আলোচক ও গাজার শীর্ষ নেতা খালিল আল-হায়া এক বিবৃতিতে বলেন, আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এসব অস্ত্র রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে দেওয়া হবে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে হায়ার কার্যালয় স্পষ্ট করে জানায়, তিনি ‘রাষ্ট্র’ বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে বোঝাচ্ছিলেন।খালিল আল-হায়া আরও বলেন, একটি বিচ্ছিন্নকারী বাহিনী হিসেবে আমরা জাতিসংঘের বাহিনী মোতায়েনে রাজি। তবে ওই বাহিনীর দায়িত্ব হতে হবে সীমান্ত পর্যবেক্ষণ করা ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করা।তার এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, হামাস আন্তর্জাতিক কোনো বাহিনীকে গাজায় মোতায়েন করে হামাসকে নিরস্ত্র করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×