ঢাকা, ০৭ ডিসেম্বর – জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন
ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
পুলিশের এই অতিরিক্ত কমিশনার জানান, রমনা থানার একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।




মন্তব্য করুন