হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শীতে কম্বলের ভেতরে নাক-মুখ ঢেকে ঘুমালে হতে পারে যে ক্ষতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন


শীতে উষ্ণতা পেতে কম্বল মুড়ে ঘুমানোর আরামই আলাদা। তবে ঠাণ্ডা এড়াতে অনেকেই লেপ-কম্বলের ভেতরে নাক-মুখ পুরো ঢেকে ঘুমিয়ে পড়েন। এই স্বস্তিদায়ক অভ্যাসই কি না শরীরের জন্য হয়ে উঠছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা জানান, মাথা ও মুখ ঢেকে ঘুমালে শরীরে অক্সিজেনের প্রবাহ কমে যায়। এর প্রভাবে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস, ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক গবেষণায় পাওয়া গেছে, কম্বলের ভেতরে মুখ রেখে ঘুমালে শরীরে অক্সিজেন কমে যায়। সেই সঙ্গে বেড়ে যায় শরীরের তাপমাত্রা।

এ ছাড়া মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগের ঘাটতি তৈরি হয় এবং দীর্ঘদিনে মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ নেতিবাচক প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা আরো জানান, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিপদ আরো বেশি। স্বাভাবিকভাবেই ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়। মুখ ঢেকে ঘুমালে শ্বাস বন্ধ থাকার সময় আরো বাড়তে পারে, যা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

তাহলে কী করবেন

মুখ ও নাক খোলা রেখে ঘুমাতে হবে এবং ঠাণ্ডায় মাথা পর্যন্ত কম্বল নিলেও শ্বাস নেওয়ার পথ খোলা রাখতে হবে। বিশেষজ্ঞরা বলেন, আরাম পেলেও এই অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো না। রাতে শ্বাসযন্ত্র সচল থাকলে ঘুমও হবে ভালো, সকালে ঘুম ভাঙবে সতেজভাবে।

অর্থাৎ, শীতে উষ্ণতা পেলেও স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সামান্য সচেতনতা আর নিরাপদ থাকবে শ্বাসপ্রশ্বাস, সুস্থ থাকবে আপনার ঘুম ও জীবনযাত্রা।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শীতে কম্বলের ভেতরে নাক-মুখ ঢেকে ঘুমালে হতে পারে যে ক্ষতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শীতে কম্বলের ভেতরে নাক-মুখ ঢেকে ঘুমালে হতে পারে যে ক্ষতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শীতে উষ্ণতা পেতে কম্বল মুড়ে ঘুমানোর আরামই আলাদা। তবে ঠাণ্ডা এড়াতে অনেকেই লেপ-কম্বলের ভেতরে নাক-মুখ পুরো ঢেকে ঘুমিয়ে পড়েন। এই স্বস্তিদায়ক অভ্যাসই কি না শরীরের জন্য হয়ে উঠছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।চিকিৎসকরা জানান, মাথা ও মুখ ঢেকে ঘুমালে শরীরে অক্সিজেনের প্রবাহ কমে যায়। এর প্রভাবে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস, ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো সমস্যা দেখা দিতে পারে।এক গবেষণায় পাওয়া গেছে, কম্বলের ভেতরে মুখ রেখে ঘুমালে শরীরে অক্সিজেন কমে যায়। সেই সঙ্গে বেড়ে যায় শরীরের তাপমাত্রা।এ ছাড়া মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগের ঘাটতি তৈরি হয় এবং দীর্ঘদিনে মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ নেতিবাচক প্রভাব পড়ে।বিশেষজ্ঞরা আরো জানান, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিপদ আরো বেশি। স্বাভাবিকভাবেই ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়। মুখ ঢেকে ঘুমালে শ্বাস বন্ধ থাকার সময় আরো বাড়তে পারে, যা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।তাহলে কী করবেনমুখ ও নাক খোলা রেখে ঘুমাতে হবে এবং ঠাণ্ডায় মাথা পর্যন্ত কম্বল নিলেও শ্বাস নেওয়ার পথ খোলা রাখতে হবে। বিশেষজ্ঞরা বলেন, আরাম পেলেও এই অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো না। রাতে শ্বাসযন্ত্র সচল থাকলে ঘুমও হবে ভালো, সকালে ঘুম ভাঙবে সতেজভাবে।অর্থাৎ, শীতে উষ্ণতা পেলেও স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সামান্য সচেতনতা আর নিরাপদ থাকবে শ্বাসপ্রশ্বাস, সুস্থ থাকবে আপনার ঘুম ও জীবনযাত্রা।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×