ঢাকা, ১০ ডিসেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা আজ বুধবার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তিনি জানান, ১০ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিমনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন