হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের গেটে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হয়ে হাতে হ্যান্ড মাইক নিয়ে তাদের দাবির কথা জানাচ্ছেন। তারা একে একে সব কর্মীদের জড়ো করতে বিভিন্ন স্লোগান এবং দাবি পুনর্ব্যক্ত করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের গেটে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হয়ে হাতে হ্যান্ড মাইক নিয়ে তাদের দাবির কথা জানাচ্ছেন। তারা একে একে সব কর্মীদের জড়ো করতে বিভিন্ন স্লোগান এবং দাবি পুনর্ব্যক্ত করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×